বাজেটে বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু করার বরাদ্দ দিতে হবে
একতা প্রতিবেদক :
প্রস্তাবিত বাজেটে পাটকল-চিনিকলসহ বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ এবং শ্রমিকদের জন্য রেশনিংসহ খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, আবাসন, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
গত ১৭ জুন সকালে ‘জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ’-এর সমন্বয়ক শামীম ইমামের সভাপতিত্বে সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় উপরোক্ত আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, পরিষদের সমন্বয়ক ও জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, পরিষদের কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন-এর সভাপতি মানস নন্দী, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাক ও গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্য সচিব সুশান্ত সিনহা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় জীবনে শ্রমিকসহ শ্রমজীবী মানুষের অবদানই সবচেয়ে বেশি, অথচ তারাই সর্বোচ্চ বৈষম্যের শিকার। অতীতের মতো এবারও তাদের স্বার্থ উপেক্ষিত হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে শ্রমিক অধিকার সুরক্ষার গুরুত্ব উপেক্ষা করা হয়েছে। তাদের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য এবং সময়োপযোগী দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ দেওয়া হয় নাই। শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার জন্য কোনো বরাদ্দ নাই।
সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত প্রবাসী মন্ত্রণালয়ের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হয় নাই। শ্রমজীবীদের শ্রম অধিকারের সুরক্ষা দেওয়াসহ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দায়িত্ব পালনকারী মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪৬৭ কোটি টাকা, যা অত্যন্ত অপ্রতুল। অপরদিকে স্থানীয় সরকারের প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দের বাইরে সারা দেশে সেতু নির্মাণের তদারককারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা!
শ্রমিকদের কলাণে সুনির্দিষ্ট কোনো বরাদ্দের কথা কোথাও সরাসরি বলা হয়নি। নেতৃবৃন্দ দেশের শিল্প রক্ষায় শ্রমিকসহ শ্রমজীবী মানুষের কল্যাণে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি সভায় অন্তর্বর্তী সরকারের আমলে অগণতান্ত্রিকভাবে করা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন।
প্রথম পাতা
হাম ও উপসর্গে প্রাণহানি থামছে না
প্রাথমিকে পরীক্ষার ফি বাতিল এবং সঙ্গীত-চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি
বাজেটের শ্রেণি চরিত্র
ফুসফুসের জটিলতা নিয়ে চিকিৎসাধীন কমরেড সেলিম
‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’
বিশ্বকাপে ফিফাকে ভক্তদের দুয়ো
‘মিরাকল প্রতিমন্ত্রী’
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানে বর্ষা উৎসব
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন