‘মিরাকল প্রতিমন্ত্রী’
একতা প্রতিবেদক :
কবি তো সেই কবেই বলেছেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক,/ আমি তোমাদেরই লোক/ আর কিছু নয়,/ এই হোক শেষ পরিচয়।’
কবি বলতেই পারেন, ‘এই হোক শেষ পরিচয়’।
কিন্তু রাজনৈতিক নেতা কি সেই কথা বলতে পারেন? পারেন না। কারণ, রাজনীতি একটি বিপুল ও বিস্তৃত সম্ভাবনাময় শিল্প। এর পদ-পদবি আর পরিচয়ের শেষ বলে কিছু নেই।
রাজনীতিবিদরা ‘চাইলে’ কত কিছু হতে পারেন। আবার অনেক সময় দেখা যায়, রাজনীতিবিদ যখন এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী হন। তখন তার নিজের কিছু চাইতেই হয় না। এমনিতেই যে কত ‘নাম-ধাম’ হয়ে যায়, তার কি কোনো ‘নাম-নিশানা’ আছে।
হয়তো প্রতিমন্ত্রী চাইছেনই না, তার নামে কিছু হোক। কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে। ঠিক, এই অবস্থাটাকেই বলে ‘মিরাকল’। যেটা আমাদের মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ক্ষেত্রে ঘটেছে।
তিনি প্রতিমন্ত্রী হয়েছেন মাত্র চার মাস হয়েছে। তাতেই দেখা গেছে, বগুড়ার এই কর্মবীর সংসদ সদস্যের বিরুদ্ধে ‘নামকরণের’ অভিযোগ উঠতে শুরু করেছে। গণমাধ্যমে বলা হচ্ছে, তিনি নিজের ‘মীর’ পদবি ব্যবহার করে নিজের ইউনিয়নের নামকরণ করেছেন ‘মীরবাড়ি ইউনিয়ন’।
মীর শাহে আলমের বড় ছেলের নাম মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলের নাম মীর সাকলাইন আলম দিগন্ত। তাদের নামে পাশের দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’ ও ‘দিগন্ত ইউনিয়ন’।
বিষয়টি নিয়ে অবশ্য সংসদের আলোচনা হয়েছে। তখন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘এটা মিরাকল’।
এখন গণমাধ্যমের বরাতেই জানা যাচ্ছে, প্রতিমন্ত্রীর এক ভাতিজি যুক্তরাজ্যে থাকেন। পরিবারের সদস্যরা তাকে ‘স্বর্ণ’ নামে ডাকেন। এ কারণে মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে গঠিত নতুন ইউনিয়নের নাম ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ রাখা হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
তবে মিরাকল কিনা- সেটা জানার সুযোগ এখনও হয়নি দেশবাসীর।
এই মিরাকল শেষ হতে না হতেই আবার আরেক সংবাদ সামনে চলে আসছে। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিমন্ত্রীর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। ফেইসবুকে ভেসে বেড়াচ্ছে, সেই স্কুলের নামও নাকি পরিবর্তন করা হয়েছে। এখন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
তবে এটাও মিরাকল কিনা- সেটা জানা এখনও বাকি!
আহারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, কী মিরাকলের মধ্যেই না তিনি পড়েছেন। কবে যে লোকজন তাকেই ‘মিরাকল প্রতিমন্ত্রী’ ডাকা শুরু করেন!!
প্রথম পাতা
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানে বর্ষা উৎসব
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
বিশ্বকাপে ফিফাকে ভক্তদের দুয়ো
প্রাথমিকে পরীক্ষার ফি বাতিল এবং সঙ্গীত-চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’
হাম ও উপসর্গে প্রাণহানি থামছে না
বাজেটে বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু করার বরাদ্দ দিতে হবে
বাজেটের শ্রেণি চরিত্র
ফুসফুসের জটিলতা নিয়ে চিকিৎসাধীন কমরেড সেলিম
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন