ট্রাম্প মরিয়া হয়ে চুক্তি করেছেন : খামেনি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য ইরানি কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট মরিয়া হয়ে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেছেন। এক বার্তায় খামেনি বলেন, ‘শ্রদ্ধেয় ইরানি জাতি, আপনারা জানেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে পৌঁছাতে আমাদের কর্মকর্তারা অত্যন্ত সদিচ্ছার সঙ্গে কাজ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট মরিয়া হয়ে নানা কৌশল ব্যবহার করেছেন।’ এই চুক্তিতে সব ক্ষেত্রে শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্তও এতে রয়েছে। এ ছাড়া ইরানের জন্য ৩০ হাজার কোটি ডলারের পুনর্গঠন পরিকল্পনা ও মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..