প্রাথমিকে পরীক্ষার ফি বাতিল এবং সঙ্গীত-চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি
একতা প্রতিবেদক :
প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ‘অবিবেচক’ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও চারু-কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগেরও দাবি জানিয়েছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটি। ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, “ সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা সচিব প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ধার্যের কথা জানিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার খরচ মেটানোর দোহাই দিয়ে ফি ধার্য করা হচ্ছে। এর ভেতর দিয়ে সরকারের দেউলিয়াত্ব ও শিক্ষাকে পণ্য হিসেবে দেখার মানসিকতা ফুটে উঠেছে। আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাই। তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে কোনো অবস্থাতেই পরীক্ষার ফি ধার্য করা চলবে না। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। যৌথ বিবৃতিতে তারা বলেন, অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, যা ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। কিন্তু কয়েকদিন পরেই আমরা জানতে পারলাম মন্ত্রিপরিষদ নাকি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলার শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে সম্মত হয়নি! এটিও সরকারের মৌলবাদ তোষণের ফল।নেতৃবৃন্দ বলেন, আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরোধিতা করেই জনগণ তাদের ভোট দিয়েছে। মৌলবাদের কাছে নতজানু মনোভাব দেখানোর জন্য জনগণ আপনাদের নির্বাচিত করেনি।ও কারুকলার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কার্যকর করতে হবে। তারা আরও বলেন, একইসাথে আগামী অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত ও পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা ফিরিয়ে আনতে হবে। সরকার জনদাবির প্রতি কর্ণপাত না করলে তার পরিণতি ভালো হবে না বলেও বিবৃতিতে হুঁশিয়ার করেন নেতৃবৃন্দ।
প্রথম পাতা
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
বিশ্বকাপে ফিফাকে ভক্তদের দুয়ো
‘মিরাকল প্রতিমন্ত্রী’
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানে বর্ষা উৎসব
হাম ও উপসর্গে প্রাণহানি থামছে না
বাজেটে বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু করার বরাদ্দ দিতে হবে
বাজেটের শ্রেণি চরিত্র
ফুসফুসের জটিলতা নিয়ে চিকিৎসাধীন কমরেড সেলিম
‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন