কমরেড রেহানা মল্লিক স্মরণে শোকসভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটির সাবেক নেতা, ঢাকা কমিটির সদস্য, মহিলা পরিষদ ও ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী কমরেড রেহানা মল্লিক গত ১৪ মে প্রয়াত হয়েছেন। তার স্মরণে গত ১৯ জুন শোকসভার আয়োজন করে সিপিবি সূত্রাপুর থানা কমিটি। শোকসভায় বক্তারা বলেন, কিশোরীকালের শুরুতেই তিনি ঊনসত্তরের গণ অভ্যূত্থানের আন্দোলনে জড়িয়ে যান। স্বাধীনতার পর ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হোন। তিনি ঢাকা মহানগরে মহিলা পরিষদ গড়ে তোলায় অন্যন্য ভূমিকা রাখেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় রেহানা মল্লিকের স্মরণসভায় বক্তব্য রাখেন, সিপিবি নেতা ও ফটো সাংবাদিক রতন কুমার দাস, সিপিবি নেতা গোলাম রাব্বী খান, জহিরুল ইসলাম, সুমন কুমার সাহা। রেহানা মল্লিক প্রয়াত কমরেড শামসুদ্দিন মল্লিকের সাথে বৈবাহিকসূত্রে আবদ্ধ হোন এবং তিনি তার পরিবারের সকলে পার্টির রাজনীতির সাথে যুক্ত করেন। পুরান ঢাকার স্থানীয় অধিবাসী হওয়ায় তিনি এলাকায় বিশেষ পরিচিতি পান। তিনি গতিশীল ও বুঝদার কমরেড ছিলেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি তার সংসারের ব্যস্ততার জন্য পার্টিতে সক্রিয় থাকতে পারেননি। তিনি রেখে গেছেন পার্টির কার্মকান্ডে তার অবদান। আজকের দিনে তারমতো একজন কর্ম উদ্যেমী, গতিশীল ও একনিষ্ঠ কমরেডদের খুব প্রয়োজন। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্যে দিয়ে কমরেড রেহানা মল্লিকের শোকসভা শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..