প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন হয়নি : স্কপ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন না হওয়ায় হতাশা প্রকাশ এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, খাদ্য ও চিকিৎসা নিরাপত্তা এবং অধিকারের সুরক্ষায় সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। প্রস্তাবিত বাজেটকে শ্রমিকবান্ধব করতে বাজেটে প্রয়োজনীয় সংশোধন করার দাবিতে ২২ জুন সকাল সাড়ে ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করেছে স্কপ। স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিন এর সভাপতিত্বে এবং এএএম ফয়েজ হোসেন এর সঞ্চালনায় গত ১৫ জুন সন্ধ্যা ৬ টায় ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কপ নেতা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নঈমুল আহসান জুয়েল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক আবুল কালাম ও অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিলোপের দাবিতে সংগঠিত গণঅভ্যূত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের কাছে দেশের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ট অংশ শ্রমজীবী মানুষের যে প্রত্যাশা বাজেটে তা ধারণ করার আহ্বান নিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে গত ২০ মে অর্থমন্ত্রী ও শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কিন্তু স্মারকলিপির মাধ্যমে স্কপের উত্থাপিত প্রস্তাবনা বাজেটে যথাযথভাবে প্রতিফলিত হয়নি যা শ্রমিকদের হতাশ করেছে। জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি পরিবর্তনে ক্ষতিগ্রস্থতা, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাসহ শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ থাকা প্রয়োজন বলে নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন এবং শ্রমিকদের দাবির বিস্তারিত তুলে ধরতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..