বিশ্বকাপে ফিফাকে ভক্তদের দুয়ো
একতা ক্রীড়া প্রতিবেদক :
খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা বিবেচনা করে নয়, বাড়তি বিজ্ঞাপনের জন্য ম্যাচের দুই অর্ধে দুটি হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতি দিয়েছে ফিফা- এমন অভিযোগ চলছিল শুরু থেকেই। আসর শুরু হতেই পানি বিরতির সময় বেশিরভাগ ব্রডকাস্টারের বিজ্ঞাপনে চলে যাওয়া এবং তারা সরাসরি সম্প্রচার শুরু না করা পর্যন্ত রেফারিদের অপেক্ষার ঘটনায় ওই সন্দেহ যেন প্রমাণে পরিণত হয়। এটি বুঝতে পেরে তেরে উঠেন স্টেডিয়ামে যাওয়া ভক্তরা। পানি বিরতির সময় ফিফাকে লক্ষ্য করে দুয়ো দেন তারা।
যে ম্যাচগুলো গরমের মধ্যে খেলা সেগুলোতে পানি বিরতি নিয়ে প্রশ্ন তোলেননি ভক্তরা। কিন্তু স্বাভাবিক তাপমাত্রা কিংবা বৃষ্টির মধ্যেমও যখন এই বিরতি দেওয়া হলো সেটা স্বাভাবিকভাবে নেননি তারা। ভক্তদের বিভিন্ন গোষ্ঠী সামাজিক মাধ্যমগুলোতে অভিযোগ করে বলেছেন, এই বিরতি মূলত বিজ্ঞাপনের জন্য ফিফার তৈরি ‘উইন্ডো।’
এই বিশ্বকাপকে নিজেদের ফুটবলকে বিশ্বের সামনে মেলে ধরার মঞ্চে পরিণত করেছে শক্তিতে পিছিয়ে থাকা দেশগুলো। প্রথম রাউন্ডে সেরা চমক তারকা খচিত ও প্রাক টুর্নামেন্ট ফেভারিট স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বীরোচিত ড্র। সেই ম্যাচ দিয়ে বিশ্বের সামনে স্পষ্ট হয় মানুষকে বিশ্বকাপ থেকে কত দূরে রেখেছে যুক্তরাষ্ট্র।
আটটি শট ঠেকিয়ে স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দ গোলরক্ষক ভজিনিয়া বলেন, ভিসা না পাওয়ায় বিশ্বকাপে আসতে পারেননি তার মা আনা কান্দিদা ইভোরা। কেন আসতে পারেননি তিনি? কারণ, ট্রাম্পে প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ৫০টি দেশের মানুষকে যুক্তরাষ্ট্রে যেতে হলে বন্ড হিসেবে জমা দিতে হবে ১৫ হাজার ডলার।
অনেক দেশ থেকে বিশ্বকাপ ম্যাচের টিকেট ও বৈধ ভিসা নিয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারেননি ভক্তরা। সেসব নিয়ে কোনো উদ্যোগ না নিলেও ভজিনিয়ার মায়ের ব্যাপারে উদ্যোাগী হয়ে ভিসার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। স্পষ্টতই বিশ্বকে একত্রিত করছে না দেশটি, বেছে বেছে একত্রিত করতে পারা। যারা বিশ্বকাপের শ্লোগানের সঙ্গে মানান সই নয়।
ইউক্রেন আক্রমণ করার কয়েক দিনের মধ্যে রাশিয়ার ক্রীড়াবিদ ও ক্লাবগুলোকে বিভিন্ন প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়। দ্রুত প্রতিক্রিয়া দেখায় উয়েফা ও ফিফা। বিশ্বকাপ বাছাই, ইউরো, নেশন্স লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ সব প্রতিযোগিতায় নিষিদ্ধ করে ফিফাকে। ফিলিস্তিনের উপর বছরের পর বছর গণহত্যা চালিয়ে এলেও ইসরায়েলের বিপক্ষে কোনো তেমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না ফিফা। আমরা বিশ্বের রাজা নই, বলে প্রসঙ্গ এড়িয়ে যেতে চাচ্ছে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রণ সংস্থা।
তবে তাতে ভুলছেন না ভক্তরা। ইসরায়েলকে নিষিদ্ধ করার জন্যও তারা বিশ্বকাপ ম্যাচের আগে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাতে ফিফার উপর চাপ ক্রমেই বাড়ছে।
মাঠের বাইরের নানা কাণ্ডেই বিশ্বকাপ আলোচনায় বেশি থাকছে। মাঠেও নজর কাড়ার মতো ফুটবল উপহার দিয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ড, হ্যারি কেইনরা। আরও একটি বিশ্ব আসরে ক্রিস্তিয়ানো রোনালদোর শুরুটা হয়েছে হতাশায়। তবে কেবল এক রাউন্ড শেষ হয়েছে, সবার জন্যই এখনও অনেক লড়াই বাকি।
প্রথম পাতা
বাজেটের শ্রেণি চরিত্র
ফুসফুসের জটিলতা নিয়ে চিকিৎসাধীন কমরেড সেলিম
‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’
হাম ও উপসর্গে প্রাণহানি থামছে না
প্রাথমিকে পরীক্ষার ফি বাতিল এবং সঙ্গীত-চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি
‘মিরাকল প্রতিমন্ত্রী’
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানে বর্ষা উৎসব
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
বাজেটে বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু করার বরাদ্দ দিতে হবে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন