ফুসফুসের জটিলতা নিয়ে চিকিৎসাধীন কমরেড সেলিম
একতা প্রতিবেদক :
নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিপিবি সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও তার চিকিৎসা এখনো চলমান।এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে ৭ জুন সন্ধ্যায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে যান কমরেড সেলিম। প্রাথমিক পরিক্ষা নীরিক্ষার পর সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয়। সেখানে কমরেড সেলিমের এনজিওগ্রাম করা হয়। পরবর্তীতে নিউমোনিয়া শনাক্ত হওয়ায় ঢাকার অপর একটি হাসপাতালে তাঁকে স্থানান্তর করে ফুসফুসে জমা হওয়া তরল (চষবঁৎধষ ঊভভঁংরড়হ) অপসারণের উদ্যোগ গ্রহণ করা হয়।জমে থাকা তরল অপসারণের প্রক্রিয়ায় নতুন জটিলতা হিসেবে ফুসফুস ও বক্ষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে বাতাস প্রবেশ করে (চহবঁসড়ঃযড়ৎধী), যার ফলে ফুসফুস আংশিকভাবে চুপসে যায় (চধৎঃরধষ খঁহম ঈড়ষষধঢ়ংব)। বিষয়টি সিটি স্ক্যানে ধরা পড়ে।পরবর্তীতে অধ্যাপক মিলন কিবরিয়ার তত্ত্বাবধানে গত ১৩ জুন রাত ৮টায়, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত পপুলার হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় চিকিৎসা ও প্লুরাল ফ্লুইড ড্রেনেজ সম্পন্ন করা হয়। প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাঁর স্বাস্থ্যের পরবর্তী পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়।চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে কমরেড সেলিমের রোগের প্রকৃতি ও অন্তর্নিহিত কারণ সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়ার উদ্দেশে একাধিক পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করা হচ্ছে।হাসপাতালে থাকাকালীন সিপিবির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণসংগঠন ও শ্রেণিপেশার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সহযোদ্ধারা তার পাশে ছিলেন। তারা কমরেড সেলিমের আশুরোগ মুক্তি কামনা করেছেন।
প্রথম পাতা
মানুষের মুক্তির জন্য বাম গণতান্ত্রিক শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে
‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’
হাম ও উপসর্গে প্রাণহানি থামছে না
বাজেটে বন্ধ রাষ্ট্রায়ত্ত কল-কারখানা চালু করার বরাদ্দ দিতে হবে
‘মিরাকল প্রতিমন্ত্রী’
‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ স্লোগানে বর্ষা উৎসব
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
বিশ্বকাপে ফিফাকে ভক্তদের দুয়ো
প্রাথমিকে পরীক্ষার ফি বাতিল এবং সঙ্গীত-চারু-কারুকলার শিক্ষক নিয়োগের দাবি
বাজেটের শ্রেণি চরিত্র
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন