সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা সম্পাদকমণ্ডলীর সভা গত ২৫ এপ্রিল সকাল ১১ টায় ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির কর্মসূচি সফল করার লক্ষে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৯ মে সকাল ১০ টায় জেলা কমিটির সকল সদস্য, উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক, শাখার সম্পাদকদের সাংগঠনিক রাজনৈতিক কর্মশালা (প্রশিক্ষণ) অনুষ্ঠিত হবে। মে দিবস উপলক্ষে লাল পতাকার মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদক শহিদুল্লাহ সবুজ, সাইফুল ইসলাম সফি, রেবেকা সুলতানা, সুনীল কুমার দে, সানি মোহাম্মদ হানিফ, ফারুক আহমেদ ও শেখ সুলতান আহমদ। বিজ্ঞপ্তি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন