মাদুরো পরবর্তী সময়ে ভেনেজুয়েলায় গেলেন পেত্রো
একতা বিদেশ ডেস্ক :
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুই দেশের সীমান্ত এলাকায় ‘অপরাধ চক্র’ দমনে পরস্পরকে সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। গত শুক্রবার ভেনেজুয়েলায় দুই নেতার মধ্যে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে নিকোলা মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর পেত্রোই দেশটিতে সফরকারী প্রথম কোনো বিদেশি নেতা। গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হন। এরপর ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন রদ্রিগেজ।
ভেনেজুয়েলা সফরে গিয়ে রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন পেত্রো। এরপর দুই দেশের সীমান্ত এলাকায় যৌথ সামরিক সহযোগিতার ঘোষণা দেন তিনি। পেত্রো বলেন, কোকেন পাচার, অবৈধ সোনা, মানব পাচার ও বিরল খনিজসহ নানা অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অপরাধচক্রগুলোর হাত থেকে সীমান্তকে রক্ষা করাই এ যৌথ সামরিক উদ্যোগের লক্ষ্য।
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনা নিয়ে শঙ্কা
মরক্কোয় সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ
বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ
৭ দিনের দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে খেলার ‘তাস’ ফুরিয়ে গেছে জেলেনস্কির
কেরালার এই রায়ই শেষ কথা নয় : পিনারাই বিজয়ন
জাপানের যুদ্ধসাজের প্রস্তুতিতে এক প্রতীক চিহ্ন ঘিরে বিতর্ক
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন