রাজাকারদের ছবি প্রদর্শন করে ঘৃণ্য অপরাধ করেছে ছাত্রশিবির : উদীচী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনীতে রাজাকারদের ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। প্রতিবাদ বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মতো উল্লেখযোগ্য দিনে একাত্তরের আত্মস্বীকৃত রাজাকার, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শন করে ঘৃণ্য অপরাধ করেছে ছাত্রশিবির। এর মাধ্যমে চব্বিশকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করেছে শিবির।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..