শেরপুর ঘুগা বটতলা মহাসড়কে ফুট ব্রিজ স্থাপনের দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
শেরপুর সংবাদদাতা: শেরপুর ঘুগা বটতলায় মহাসড়কে জনগণের চলাচল ও পারাপারের জন্য ফুট ব্রিজ স্থাপনের দাবিতে গত ২ জুলাই সকাল ১১ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিবি শেরপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে মো নুরু মিয়ার সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, ভবানীপুর ইউপি সদস্য মো. আব্বাস আলী, মো. আরিফুল ইসলাম, মনোয়ারা স্কুলের পরিচালক মো. মঈনুল ইসলাম, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, কৃষক নতা শফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মওলা বক্স, মো. মাসুদ, আসমা খাতুন, মো. নবির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর ঘুগা বটতলায় স্কুল, মাদ্রাসা, মসজিদ, রাণী ভবানী পুর মন্দির, হাটবাজার, ক্ষুদ্র কলকারখানার অবস্থান। এমন জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ঘুগা বটতলায় জনস্বার্থে জনগণের জানমালের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনার শিকার না-হওয়ার জন্য ফুট ব্রিজ স্থাপন না করে স্থানীয় জনগণের সাথে বৈষম্যের আচরণ করেছেন। সভায় অবিলম্বে সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট ঘুগা বটতলায় ফুট ব্রিজ স্থাপনের দাবি জানান। জনস্বার্থে স্থানী ফুট ব্রিজের দাবি বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা কে আহ্বায়ক ও মো. ইকবাল হোসেন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ফুট ব্রিজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..