সিংড়ায় সেতুর মধ্যে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নাটোর সংবাদদাতা: নাটোরের সিংড়ায় চৌগ্রাম-তেরবাড়িয়া সড়কের রথবাড়ি এলাকায় সেতুর মাঝখানে গর্ত তৈরি হয়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে জনগণকে। জানা গেছে, সেতুর মাঝে ভাঙা থাকায় প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে চলাচলকারী পথচারী ও যানবাহনগুলো। সতর্কতার জন্য চৌগ্রাম ইয়ুথ ক্লাবের উদ্যোগে সেতুর দুই পাশে ‘বিপদজ্জনক’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। ভাঙা সেতুটি ড্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী জানায়, চৌ-গ্রাম দিয়ে মহাসড়কে যেতে বিকল্প রাস্তা থাকলেও জাম-তলী হাট ও স্কুলে যেতে এই রাস্তায় দূরত্ব অনেক কম। এজন্য এলাকার জনসাধারণ এই রাস্তাটি বেশি ব্যবহার করে থাকেন। চৌ-গ্রাম স্কুল অ্যান্ড কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস, শ্মশান ও কেন্দ্রীয় কবরস্থানে যাওয়ার জন্য এই ভাঙা সেতু ব্যবহার করতে হয়। এতে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে। উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক জানান, ব্রিজটা অনেক পুরনো। অবকাঠামোও দুর্বল। সংস্কার করলে টেকসই হবে না, বিধায় নতুন ব্রিজ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাটি পরীক্ষাও হয়েছে। নতুন করে ব্রিজ নির্মাণ করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি। সেতুটি পরিদর্শনের জন্য প্রকৌশলীকে পাঠানো হয়েছে। উনার প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিংড়ার উপজেলার ইউএনও মাজহারুল ইসলাম।
শেষের পাতা
শোক
সিপিবির কাস্তে মার্কার প্রার্থীদের গণসংযোগ
যশোর সদরে রাশেদ খান
ঝিনাইদহ সদর-হরিণাকুণ্ডুতে আবু তোয়াব অপু
নওগাঁ সদরে শফিকুল ইসলাম
সিলেট সদরে আনোয়ার হোসেন সুমন
শেরপুর-ধুনটে শিপন কুমার রবিদাস
ভৈরব-কুলিয়ারচরে হাবিল বাঙালি
মাদারীপুর-১ এ আব্দুল আলী
মৌলভীবাজার সদর-রাজনগরে জহর লাল
সিপিবি’র ‘ডায়েরি ২০২৬’ সংগ্রহ করুন
শ্রীনগর ও সিরাজদিখানে আব্দুর রহমান
গফরগাঁওয়ে সাইফুস সালেহীন
দুর্গাপুর-কলমাকান্দায় আলকাছ উদ্দিন মীর
নবীনগরে শাহীন খান
দেবীগঞ্জ-বোদায় আশরাফুল আলম
ঈশ্বরদী-আটঘরিয়ায় সোহাগ হোসেন
আড়াইহাজারে হাফিজুল ইসলাম
মবের মুখে ইউএপি’র দুই শিক্ষককে বহিষ্কারের ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ
মেহেরপুর সদর-মুজিবনগরে মিজানুর রহমান

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..