জবি শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা
একতা প্রতিবেদক :
৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ‘যমুনা অভিমুখে লংমার্চ’ এ পুলিশি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা লংমার্চ আহ্বান করেছিল। ছাত্র ইউনিয়ন অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যৌক্তিক দাবি-দাওয়া পেশ করতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা অভিমুখে লংমার্চ’ এর ডাক দিয়েছিলেন। যৌক্তিক দাবি-দাওয়ার অহিংস আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার নিন্দা জানাই। কয়েকদিন পূর্বেই আমরা যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কর্মসূচি দেখেছি। সেই কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে ঠান্ডা পানি ছিটানোসহ নানা সহযোগিতা করা হয়েছিল। সরকারের পরোক্ষ মদদেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেই আন্দোলন হয়েছিল। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে সরকারের বিমাতাসূলভ আচরণ এবং পুলিশ দিয়ে হামলা চালানো এটি প্রমাণ করেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার নয়। অবিলম্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানাই। একইসাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই। নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর হামলারও নিন্দা জানান।
শেষের পাতা
কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
দিনাজপুরে বাসদ নেতা জনক রায়ের বাড়িতে অগ্নিসংযোগ
স্বৈরাচার সরকারের পতন হলেও অধিকার আদায় হয়নি
ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা
ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সম্মেলন
প্রগতিশীল সাংবাদিকতার উত্থান ঠেকাতে মানিক সাহাকে হত্যা করা হয়েছে
যশোরে প্রতিবাদী গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন