বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ সমাহিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নোয়াখালী সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নোয়াখালী জেলা সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আলী আহম্মদ গত ১৫ এপ্রিল ঢাকা যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে বিকাল ৫.৩০টায় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। নিজ বাড়িসংলগ্ন মাঠে অনেক মানুষের অংশগ্রহণে রাত ৯ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কমরেড আলী আহম্মদের মৃত্যুতে নোয়াখালী জেলা সিপিবি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শেষ বিদায়ের সব ধরনের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করে জেলা সিপিবি নেতৃবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আদমজী জুট মিলে শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই, মহান মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর যোদ্ধা, সারাজীবন মানবমুক্তির লড়াইয়ে নিবেদিত বিপ্লবী কমরেড আলী আহম্মদ লাল সালাম।
শেষের পাতা
যে রাষ্ট্র নিজের সংস্কৃতির শিকড় দমন করে, সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে হামলাকারীদের বিচার দাবি বামজোটের
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় : যুব ইউনিয়ন
দারিয়াপুরে অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
সিলেটে রিকশা শ্রমিকদের প্রতিনিধি সভায় বক্তারা
ঘোষিত সময়েই সংসদ নির্বাচন আয়োজন করার দাবি সিপিবির
৭ দিনের সংবাদ...
ক্ষেতমুজরদের দাবি আদায়ে গ্রামেগঞ্জে সংগঠন গড়ে তোলার আহ্বান
পানগাঁও ও লালদিয়া ইজারা চুক্তি বাতিল কর : স্কপ
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বামজোটের
লেখা আহ্বান

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..